

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার আশিকাটির বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এম নুরুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল, স্মৃতিচারণ এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েবের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর বারের সিনিয়র আইনজীবি অ্যাডঃ আবদুল্লাহ হীল বাকী,আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, সমাজ সেবক নাজিম উদ্দিন মোঃ জিলান, মনিরুজ্জামান মিয়াজী, আশিকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে বক্তব্যরা বলেন, আশিকাটির কৃতী সন্তান ও সমাজসেবক এম. এম. নুরুল হক দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এজন্য তাঁর সততা, দূরদর্শী, জনকল্যাণে আন্তরিকতা এবং শিক্ষাবান্ধব মনোভাব এলাকাবাসীর কাছে তাঁকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বক্তরা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই আশিকাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সুনাম, গৌরব ও শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে সবাই মিলে সহযোগিতা করতে হবে। তার রেখে যাওয়া এসব প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলোই ছড়ায় না, বরং এলাকার ইতিহাস, সংস্কৃতি ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার অন্যতম ভিত্তি।
বক্তরা বলেন, “আশিকাটির ঐতিহ্যবাহী এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়সহ তার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গর্ব ও অহংকার। এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বক্তরা বলেন, “শিক্ষাই পারে একটি আলোকিত সমাজ গড়তে। তাই আগামী প্রজন্মের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ঐতিহ্যকে ধারণ করে আধুনিক শিক্ষার প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান স্বপন, সমাজ সেবক শরীফ হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, আবু ইউনূছ ভুইয়া, বিশ্বজিৎ দাস, জ্যোতিষ সরকার, মো: জাকির হোসেন, মো: জসিমউদ্দিন, দেলোয়ার হোসেন, রেহানউদ্দিন, উম্মে সালমা, মাহফুজ আহমেদ, মো: আবু সাঈদ, উত্তম কুমার, নুসরাত শারমিন, মাকাদ্দাসা মুশতারি, আবদুল্লাহ আল মামুন, আনিছুর রহমান, মাঈনউদ্দিন, মো: জহিরুল ইসলামসহ অভিভাবক সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, মনজুরা ইসলামীয়া মাদ্রাসা, আল আরাফা জামে মনজিদ, এম এম নুরুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক তিনি প্রতিষ্ঠা করেছেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল আরাফা জামে মনজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬
.

















