

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে এক সাংবাদিকের বাগানে ঢুকে বেড়া ও গাছগাছালী নষ্ট করে প্রতিপক্ষরা। এতে বাধা দিলে দৈনিক গ্লোবাল নেশন নির্বাহী সম্পাদক ও স্বদেশ ভাবনা পত্রিকার সম্পাদক সাংবাদিক একেএম মোছলেহ উদ্দিনের উপর হামলা চালায় প্রতিপক্ষরা।

জানাযায়, প্রতিপক্ষ শ্রীকালিয়া সর্দার বাড়ির মৃত আ. রশিদ সর্দারের ছেলে মোরশেদ আলম (৩৮), খোরশেদ আলম (৪০) তার স্ত্রী সেলিনা বেগম, আ. রশিদের স্ত্রী জাহানারা বেগমসহ ৮/১০ জন মিলে এ হামলা চালায়।
দৈনিক গ্লোবাল নেশনের নির্বাহী সম্পাদক ও স্বদেশ ভাবনা পত্রিকার সম্পাদক সাংবাদিক একেএম মোছলেহ উদ্দিনের উপর হামলার ঘটনায় এলাকায় তীব্র নিন্দা জানাতে দেখা যায়।
গত রবিবার উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীরকালিয়া সর্দার বাড়ীতে এ ঘটনা ঘটে। তারা মূলত জোরপূর্বক সাংবাদিকের সখের বাগানে প্রবেশ করে ফল ফলাদি গাছ গাছড়া কেটে নেওয়ার চেষ্টা করলে এতে বাঁধা দিলে তারা সাংবাদিকের উপর অর্তকিত হামলা চালায়। পাশ্ববর্তী বাসিন্দা মোহাম্মদউল্ল্যাহ, বিল্লাল হোসেন ও মৌসুমী আক্তার ডাক চিৎকার করলে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে। সেখানে ৪ দিন চিকিৎসারত অবস্থায় থেকে বাড়ীতে অবস্থান নেন।
সাংবাদিক মোছলেউদ্দিন বলেন, গত রবিবার পূর্ব পরিকল্পিত ভাবে নারী পুরুষ ও এলাকার কিছু চিহ্নিত মাদকসেবি মিলে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বাগানের বেড়া ভেঙ্গে তচনচ করেছে। এতে আমি বাধার চেষ্টা করলে মাথায়, বুকে, হাতে শরীরের বিভিন্ন অঙ্গে যখম করে। বাড়ীর লোকজনের সহযোগিতা আমি গত ৪ দিন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। হামলাকারীরা ইতিপূর্বে আমার জায়গা জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করলে আমি চাঁদপুর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ: কা: বি: ১৪৫ ধারা নিষেধাজ্ঞা মামলা দায়ের করি যার দরখাস্ত নং ৪২৪/২৪। উক্ত আদালতের রায় আমার পক্ষে আসে। এর পরেও তারা উক্ত জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রেখে এ হামলা চালায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।
আহত সাংবাদিকের বড় ভাই শামসুদ্দিন রাজা বলেন, আমার ছোট ভাই সাংবাদিক মোছলেউদ্দিনকে আমরা তিন ভাই মিলে উক্ত জায়গাটি রেজিষ্ট্রেশন করে দেই। আমার মেজো ভাই আবুল খায়েরের ইন্দ্রনে প্রতিপক্ষরা মিলে এখন আমার ছোট ভাইয়ের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা লিপ্ত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। যার তীব্র নিন্দা প্রকাশ করছি।
এদিকে এলাকার সচেতনমহল সাংবাদিক মোছলে উদ্দিনের উপর এ অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬
.

















