পলাশবাড়ীতে এনজিও সমন্বয় কমিটির সভায় সিএমসির আমিনুল সর্দার প্রধান সমন্বয়কারি নির্বাচিত

আশরাফুজ্জামান :

গাইবান্ধার পলাশবাড়ীতে এনজিও সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার (সিএমসি) প্রধান নির্বাহী আমিনুল সর্দার প্রধান সমন্বয়কারি নির্বাচিত হয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, পলাশবাড়ী থানার সেকেন্ড অফিসার জুয়েল থানা প্রমুখ। সভায় উপজেলায় কর্মরত সকল এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেষে পলাশবাড়ী উপজেলার নবাগত নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুলকে এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬

You might like