

জিল্লুর রহমান :
আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজ স্ত্রীকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী। সোমবার (২৭ জুলাই ) দিবাগত রাতে সিরাজগঞ্জের তাড়াশ উজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আমবাড়িয়া গ্রামের সেলিম রেজা স্ত্রী সুমাইয়া পারভীন (২৫) সঙ্গে রায়গঞ্জ উপজেলা ভূয়ট গ্রামের আউয়ালের ছেলে আসাদুল ইসলাম (২৮) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় এবং নিয়মিত যোগাযোগ হতো। বিষয়টি নিয়ে স্বামী সেলিম রেজার মনে দীর্ঘদিন ধরে সন্দেহ হচ্ছিল।সোমবার দিবাগত রাত ১২ টার দিকে সেলিম রেজা ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যায়।
আর সেই সুযোগে আসাদুল ইসলামকে মোবাইলে ফোন করে বাড়িতে ডাকেন সুমাইয়া পারভীন। রাত ১২ টার দিকে সেলিম রেজা বাড়িতে ফিরে নিজ কক্ষে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতির জটিলতা বুঝে স্ত্রী সুমাইয়া পারভিনকে স্বামী তালাক দেওয়ার কথা জানান এবং প্রেমিকের সঙ্গে বিয়ের দাবি তোলেন।পরিস্থিতি সামাল দিতে ও স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে সেলিম রেজা নিজে দাঁড়িয়ে থাকে নিজেই ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর সকালে সেলিম রেজা নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেন বলেন, ওই নারীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন চলছিল। এবার সেলিম রেজা নিজেই হাতেনাতে ধরে ফেলেন এবং স্ত্রীর সম্মতিতেই সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬














