চাঁদপুরে ট্রাফিক পুলিশের মোটরযান অভিযান অব্যাহত : ১৭ যানবাহন জব্দ

সজীব খান
চাঁদপুরে সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং ট্রাফিক আইন বাস্তবায়নে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন, ২৮ জুলাই মঙ্গলবার শহরের ওয়ারলেসে চাঁদপুর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশের সহযোগিতায় তারা অভিযান পরিচালনা করেন, অভিযানে ১৭টি যানবাহন জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১টি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও ব্যস্ত এলাকায় পরিচালিত এ অভিযানে ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ১৭টি যানবাহন জব্দ করা হয় এবং ১টি মামলা দায়ের করা হয়।

চাঁদপুর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাস জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না। যানবাহনের চালক ও মালিকদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ—উভয় কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬

You might like

About the Author: priyoshomoy