

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
উপজেলার ইসলামপুর ইসলামীক মিশন হাসপাতাল সংস্কার কাজ ও ভাউন্ডারী দেয়ালের কাজের গুনগত মাণ রক্ষা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ আগষ্ট) সরেজমিন গিয়ে দেখা গেছে নিন্ম মানের ইটা, বালি ও রটদিয়ে কাজ চলছে। কাজেরমান সঠিক না হওয়ায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ভাউন্ডারী দেয়ালের অংশ বিশেষ ভেঙ্গে দিয়েছে।

স্থানীয় জসিম উদ্দিন পাটওয়ারী, সোহরাব বেপারী, মোশারর্ফ কাজী, বাদশা মজুমদার ,ওমর ফারুক জানান, কাজের শুর থেকেই ইটা, বালি, সিমেন্ট ও রটের মান নিয়ে আমরা প্রতিবাদ করে আসলেও কোন লাভ হয়নি। ঠিকাদার তার নিজের মতো করে ভাউন্ডারী দেয়াল ও হাসপাতালের সংস্কার কাজ অনিয়ম করেই চালিয়ে যাচ্ছে। আমাদের দাবী কাজের গুনগতমান রক্ষা হওয়ার ।
ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুশ কনেক্ট্রাকশন এর পরিচালক মোঃ ইমন জানান, কাজের লেস দিয়ে ২৫ লাখ টাকার কাজ করাতে গিয়ে রাজনৈতিক পরিচয়ে চাঁদা দাবী করে আসছে অনেকে। তবে তিনি কারোই নাম প্রকাশ করতে রাজি হননি। কাজের গুনগতমান রক্ষা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,কাজের গুণগতমান ঠিক রয়েছে। চাঁদা না দেওয়ায় নির্মানাধীণ দেয়াল ভেঙ্গে দিয়েছে তারা।
এ বিষয়ে শাহছুফি ইয়াছিনিয়া মজিদিয়া ট্রাস্টের সদস্য আবুল খায়ের জানান, কাজের গুনগতমাণ ঠিকই আছে। এলাকার কতিপয় লোকজন চাঁদা দাবী করায় কাজটা চালিতে সমস্যা হচ্ছে। কাজের গুনগত মান অব্যশই রক্ষা হতে হবে। তিনি আরোও জানান, স্থানীয় বিএনপি নেতা পল্লী চিকিৎসক ফজলুর রহমান কাজের মালামাল সরবরাহ করার জন্য কতিপয় লোকজনকে সাথে নিয়ে চাঁদা দাবী করে আসছে।
সংশ্লিষ্ট ইসলামীক মিশন হাসপাতালের চিকিৎসক ডাক্তার কামাল হোসেন জানান, বৃহস্পতিবার পর্যন্ত আমি কাজ ঠিক আছে দেখেছি। তবে শুক্র ও শনি অফিস বন্ধের দিন কাজ বন্ধ রাখতে বলেছি। তারা আমার কথাকে উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছে। তাই এ দুদিনের কাজের বিষয়ে আমার জানা নেই।
ইসলামীক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রড-১) মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী জানান, কাজের গুনগতমান রক্ষা না হলে ও অনিয়মের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট ২০২৬

















