

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখা জামায়াতের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোস্তফা কামাল।

শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর জামায়াতের নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, মাস্টার সালাউদ্দিন, ডা. আবুল বাশার, আব্দুল আউয়াল, মাওলানা শাহজালাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কালিবাড়ি দক্ষিণ বাজার থানা রোড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ঠাকুর বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬

















