

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৫৫নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম খান। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব জামাল খান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিএসসি, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল, ৫৪নং হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন খান পিন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি মো. গোলাপ খান, ৫৫নং শাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও সহ-সভাপতি ইমরান খান (ইমু)। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহানারা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির হাইস্কুল প্রতিনিধি শওকত হোসেন দীপু, বিদ্যোৎসাহী সদস্য ফারজানা আক্তার, অভিভাবক সদস্য হিরণ খান, মো. আবু হানিফ, সালমা সুলতানা ও জান্নাতুল ফেরদাউস, এবং ওয়ার্ড সদস্য প্রতিনিধি মো. আল আমিন খান।
এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা আক্তার, নাছরিন খানম, পুষ্প রানী ও আছমা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রী সায়মা রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং মা সমাবেশে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়া, নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬
















