‘চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩আগস্ট (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কয়েদিদের মোবাইল সার্ভিসিং, সেলাই মিশিনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে। কয়েদিদের হারমোনিয়াম, তবলা দেওয়া হবে। সমিতি থেকে কারাগারের কয়েদিদের সহায়তা করা হবে৷ মাদক মামলার আসামী ও কয়েদিদের কাউন্সিলিং করতে হবে। কারাগারে একজন কয়েদি ও দু’জন প্রবেশনারের পুন:বার্সনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁদপুর সমাজসেবা অফিসের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলাম এর পরিচালনায় সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: নুরুল আমিন বাশীর, চাঁদপুর জেল সুপার মো: জয়নাল আবেদীন ভূঁইঞা, চাঁদপুর সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো: মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: আজহারুল ইসলাম।

সভায় সমিতির আজীবন সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

প্রশিক্ষণ পেলে কর্মময় জীবনে পরবর্তীতে সমাজে অপরাধ কমবে৷ এতে কয়েদিরা সাধারণ জীবনে ফিরতে পারবে।বিশেষ করে বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে মাদক মামলায় আটকের সংখ্যা বাড়ছে। তাই মাদক মামলার আসামীদের কাউন্সিলিং করতে হবে।

এসময় সভায় আরো অংশ নেন কমিটির আজীবন সদস্য তোফায়েল আহমেদ শেখ,সাধারণ সদস্য সালাহউদ্দিন আহমেদ, মো: আজহার মাহমুদ, মোহাম্মদ হাছান বেপারী, আজীবন সদস্য নজরুল ইসলাম স্বপন, সাধারণ সদস্য সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, সদস্য এড: রফিকুজ্জামান রনি , মাহমুদা খানম, মো: ওয়ালিদ হোসেন, বিল্লাল হোসেন, মো: আব্দুস সামাদ খান রাজন, সাফায়েত খান রিজন,এড:মো: আলম খান মঞ্জু, মো: আবু সফিয়ান খন্দকার, সাংবাদিক আলমগীর হোসেন পাটওয়ারী।

২৮তম সাধারণ সভায় সর্বসম্মত ভাবে চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ১৫সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটির সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সহ-সভাপতি চাঁদপুর জেলা পিপি, সহ-সভাপতি চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, সহ-সভাপতি চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, সম্পাদক-সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলাম, সহ-সম্পাদক- চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কোষাধ্যক্ষ-তোফায়েল আহম্মেদ শেখ, নির্বাহী সদস্য মাহমুদা খানম, নজরুল ইসলাম খান স্বপন, অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সাফায়েত খান রিজন, পি এম বিল্লাল, ওয়ালিদ হোসেন, হাসেম বেপারী প্রমুখ ।

প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy