শাহমাহমুদপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় ও বরণ

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে বিদায়ী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের বিদায় এবং নবাগত ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেনকে বরণ করা হয়েছে।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় ও বরণ অনুষ্ঠানে ইউপি সদস্য কবির হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য দেন বিদায়ী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, নবাগত প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, গ্রাম আদালতের বিচারক ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল ভূঁইয়া, শাহদাত মিজি, জিয়াউর রহমান, সোহাগ পাটওয়ারী, ইব্রাহীম তালুকদার, কবির হোসেন রনি এবং সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম, মুক্তা বেগম ও লাকী বেগম।

বক্তারা বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা ও সহযোগিতার কথা তুলে ধরে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে নবাগত প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেনকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বুধবার, ১২ আগস্ট ২০২৬

You might like