মেহেরপুরের পিরোজপুরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর স্কুল মাঠে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় পিরোজপুর জনতা ক্লাব ও রায়পুর জাগরণী ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পিরোজপুর জনতা ক্লাব ১-০ গোলে রায়পুর জাগরণী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাব্বারুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ মাস্টার।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রকাশিত :  ‍শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy