রজনী : ক্ষুদীরাম দাস

আঁধার ঘরে একা বসে কাটে যে নীরব প্রহর,
তোমার স্মৃতির সাথে মোদের নিত্যই যে লড়ে ঝড়।
রজনীর এই দীঘল আকাশ সাক্ষী আমার ব্যথার,
তুমিহীন এই জীবনে নেই তো কোনো কথার কতার।

চোখের কোণে জমল কেন দীর্ঘশ্বাসের মেঘ?
কেন আজও হৃদয়ে বাজে বিরহের তীব্র বেগ?
জোছনা রাতে তোমাকেই যে খুঁজি আনমনে,
তোমার সুবাস আজও বাজে আমার এই প্রাঙ্গণে।

সজনী রে, কই হারালে এমন গভীর রাতে?
হাত দুটো কি আর ধরবে আগের মতো হাতে?
শীতল হাওয়া ছুঁয়ে গেলে নামে চোখের জল,
প্রেমের প্রদীপে আজ কেবল কান্নারই সম্বল।

সময় ঘড়ির কাঁটা থেমে রয় তোমার প্রত্যাশায়,
মন মানে না কোনো বারণ, শুধু তোমাকেই চায়।
আকাশ জুড়ে তারার মেলা, তুমি অনেক দূরে,
তোমারি সুর বেজে ওঠে আমার ভাঙা সুরে।

সারা জীবন এভাবেই কি কাটবে গো বিরহে?
তোমার অভাব আজো কাঁদায় অবুঝ এই স্নেহে।

প্রকাশিত :  ‍শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy