চাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

সজীব খান :

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
সভায় পৌর প্রশাসক ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা (২,০৫৫,৪২৫,২৯৪ টাকা) আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণাকালে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

You might like