আশার আলো : ক্ষুদীরাম দাস

৬-৯-২০২৬

ক্লান্ত হূদয়ে তিনি দেন এ শক্তির পরম আলো,
পথের আঁধার মুছে দিয়ে জাগান যে প্রদীপ ভালো।
শক্তিহীন মানুষের বল তিনি যে বাড়িয়ে দেন,
অসীম দরদে সব দুঃখ আর ভার যে তুলে নেন।

এ সংসারে যত ক্লান্তি আসুক না কেন মনে,
প্রভুর কৃপায় সব শক্তি জাগবে যে ক্ষণে ক্ষণে।
পড়ে থাকা জীবনটা আবার যে জেগে উঠবে,
আশার নতুন আলো প্রতিদিন ফুটে যে উঠবে।

ভাঙা মনে তিনি তো বল দেন এতোটা দিয়ে,
আমরা চলবো যে তাঁর সেই করুণা সাথে নিয়ে।
যতো বাধা আসুক না এ পথের মধ্যদিয়ে,
জয় করে নেবো সব শক্তি তাঁর বুক দিয়ে।

অহংকার দূরে রেখে প্রভুরই চরণে যাবো,
তাতেই পরম শান্তি আর জীবনের শক্তি পাবো।
দুর্বলতায় যখন মনটা ভীষণভাবে ডরবে,
প্রভুরই শক্তিতেই অন্তর আলোয় তো ভরবে।

তাই তো আমরা সদা তাঁর গান গেয়েই চলবো,
প্রভুর প্রেমে হৃদয় দু’টি হাত তুলে ভরবো।
ক্লান্ত জীবনে তিনি বল এনে দেবেন যে জেনো,
তাঁর করুণায় শক্তি খুঁজে পাবো আমরা এখনো।

প্রকাশিত :  ‍সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy