হামানকর্দির চেয়ারম্যান প্রার্থী ইমরান খান ইমু আলোচনায়

সজীব খান :

দীর্ঘদিন হামানকর্দিতে কোন চেয়ারম্যান প্রার্থী না হওয়ায় এবার মৈশাদীর আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে যুব নেতা ইমরান খান ইমু চেয়ারম্যান ব্যাপক আলোচনায়। তরুন এ নেতাকে নিয়ে মৈশাদী পরিষদ গেইট, শাহাতলী বাজার, দক্ষিন হামানকর্দি, উত্তর হামানকর্দিসহ পুরো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চায়ের দোকান, হোটেল, সেলুন জনসমাগমে তরুন যুব নেতা ইমরান খান ইমুকে নিয়ে আলোচনা হ্চ্ছে, ছাত্র রাজনীতে বেড়ে উঠা ইমরান খান ইমু হঠাৎ করে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় ফরম উত্তোলন জমা প্রদান ইউনিয়নবাসীকে চমকে দিয়েছে।

ইমরান খান ইমু, বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইমরান খান ইমু তার প্রতিক্রিয়ায় বলেন, দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে, বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিজয়ী করতে, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করেছি, এবার মৈশাদী ইউনিয়নের মানুষের পাশে থেকে,মৈশাদীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। বিগত দিনের আমার দলীয় কর্মকাণ্ড দেখে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দল থেকে তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা ইমরান খান ইমু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে বুকে লালন করে দীর্ঘ দুই যুগেরেও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।
বিগত আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছেন, হামলা মামলা শিকার হয়েছেন, কারাবরণ করেছেন। এখনো কয়েকটি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন, একজন যুব নেতা হিসাবে,সাহসী পদক্ষেপ নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে, মৈশাদী ইউনিয়নের হামানকর্দিতে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like