

সজীব খান :
চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাবুরহাট বাজারে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

তবে বাজারে ব্যবসা-বাণিজ্য চলাকালীন সময়ে ড্রেন পরিষ্কার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম রাতে অথবা ভোর থেকে সকাল ৯টার মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, এ সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হলে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে না এবং জনসাধারণের চলাচলেও ভোগান্তি কমবে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মফিজুল হাওলাদার, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার খান, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী এবং বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে উপযুক্ত সময়ে অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রি.














