

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য জুনাইদ আহমেদ পলক ও দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলার আরঙ্গাইল বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা-সংক্রান্ত প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














