

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন, মো. মুরাদ, দুলাল মোল্লা, রহিমা আক্তার, হাবিব মোল্লা, শারমিন আক্তার ও মফিজুল ইসলাম। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














