কুড়িগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর ব্রহ্মত্তর বারান্দা স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও বই বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

​সোমবার (২৬ অক্টোবর) ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চর ব্রহ্মত্তর বারান্দা স্কুলের তিনজন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও বই তুলে দেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy