কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

​‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (০১ নভেম্বর ২০২৬ খ্রি.) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে যুব র‍্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকালে যুব ভবন প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান, ‘ফ্রেন্ডশিপ’ এর আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম সহ যুব উন্নয়ন অধিদপ্তরের অনান্যরা।

​বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে ২০২৬ সালের লক্ষ্য ও জাতীয় উন্নয়ন আরও দ্রুত অর্জিত হবে। যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশগঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like