

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট : ১৪ নভেম্বর ২০২৬: শুক্রবার দুপুরে ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের রিসিভ করতে তামাবিল আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের Second Secretary (Commerce) ও HOC Mr. T. Hangshing।
এ সময় তিনি তামাবিল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের খোঁজখবর নেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বাণিজ্য ভিসার মেয়াদ বৃদ্ধি ও দ্রুত সময়ে ভিসা প্রদানের অনুরোধ জানান। তিনি এসব বিষয় গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বস্ত করেন।

পরে তিনি তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেন এবং লাঞ্চ শেষে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট বাসভবনের উদ্দেশে তামাবিল ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের প্রধান উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী শাহ রব মিয়া, আবুল হাসিম, মিসবাহুল আম্বিয়া প্রমুখ।
ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের রিসিভ করতে তামাবিল আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের Second Secretary (Commerce) ও HOC Mr. T. Hangshing।
এ সময় তিনি তামাবিল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের খোঁজখবর নেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বাণিজ্য ভিসার মেয়াদ বৃদ্ধি ও দ্রুত সময়ে ভিসা প্রদানের অনুরোধ জানান। তিনি এসব বিষয় গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বস্ত করেন।
পরে তিনি তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেন এবং লাঞ্চ শেষে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট বাসভবনের উদ্দেশে তামাবিল ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের প্রধান উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী শাহ রব মিয়া, আবুল হাসিম, মিসবাহুল আম্বিয়াসহ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ও ম্যানেজার স্টাফ সংগঠনের সদস্যবৃন্দ ।
প্রকাশিত: রোববার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.














