আমি কথায় নয়, কাজে বিশ্বাসী : অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

নৌকা প্রতীকের সমর্থনেে জেলা জাকের পার্টির সাথে মতবিনিময় সভায় আ.লীগ মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন আজ এক নতুন সুচনা হলো। জাকের পার্টি ও আওয়ামী লীগ যুগৎ পথচলা শুরু হলো, এ পথচলার মধ্য দিয়ে আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাল্লাহ। আমাদের নৌকার বিজয় কেউ রুখতে পারবে না। তিনি জাকের পার্টির নেতা কর্মীদের বলেন চাঁদপুর পৌরসভার মেয়র পদে আমি নির্বাচিত হতে পারলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আমি অন্য প্রার্থীদের মতো নয়, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।

তিনি ২ অ‌ক্টোবর শুক্রবার সন্ধ্যায় জেলা জাকের পার্টির কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহ্ আলম বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য ইকবাল হোসেন বেপারী, কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ছাত্রনেতা নূরুল হায়দার সংগ্রাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৩ অক্টোবর ২০২০ খ্রি. ১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like