ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, ঘাতক ট্রাক আটক

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদপুর-রায়পুর মহাসড়কের আয়শা ফিলিং স্টেশনের সামনে সোমবার সকাল সাড়ে ৮ টায় রাস্তা পার হওয়ার সময় জান্নাতুল ফেরদৌস (১২) নামের এক শিশুকে দ্রূূতগামী কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

নিহত শিশু জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে। হতদরিদ্র হওয়ায় দুই মেয়ে ১ ছেলেকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা উত্তর কেরোয়ায় চকিদার বাড়িতে বাবার আশ্রয়ে থাকতো।

শিশুটির মা পারুল বেগম জানায়, আমার বোনের সিজারিয়ান অপারেশনের কারণে আমার মেয়ে ডায়াবেটিস হাসপাতালে এসেছিলো। মোবাইলে ফ্লেক্সি লোড নিতে রাস্তা পার হতে গিয়ে তাকে ট্রাক চাপা দেয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, একটি কভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে শিশুটি নিহত হয়েছে। লাশসহ কাভার বেনটি থানায় আটক করা হয়ে। এ বিষয়ে থানাম মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৬ অক্টোবর ২০২০ খ্রি. ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

 

You might like