ফরিদগঞ্জ পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি : মেয়র মাহফুজুল হক

 

ফরিদগঞ্জ প্রতিনিধি:
শনিবার বিকালে পৌরসভার ২নং ওয়ার্ডের কেরোয়া আদর্শ বালিকা বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা ও মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেছেন, ফরিদগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে প্রথম মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি। কখনো নিজের জন্য করিনি, সর্বদা এলাকার উন্নয়নে কাজ করেছি। তাই আসন্ন নির্বাচনে পুর্ব সময়ে এসে আপনারাই আমার ভরসা। আশাকরছি সেই ভরসাস্থল থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী পৌর নির্বাচনে আবারো নৌকার মনোনয়ন পেতে আপনাদের আকুণ্ঠ সমর্থন প্রয়োজন। আমার বিশ^াস উন্নয়নের স্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে উন্নয়নের বাকী অংশটুকু শেষ করার সুযোগ দিবেন। কারণ ইতিমধ্যেই পৌরসভার স্থানভেদে ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজগুলোর জন্য প্রকল্প জমা দেয়া হয়েছে। আশা করছি নতুন বছরের শুরু থেকে সেই কাজ শুরু হবে।

মধ্যে বক্তব্য রাখেনপৌর আওয়ামীলীগ নেতা মোবারক পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমি পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সভাপত রাশেদ হোসেন, আওয়ামীলীগ নেতা আ: রাজ্জাক, ইসমাইল খান, কাজী আরিফুল ইসলাম, সিদ্দিকুর রহমান জিয়া প্রমুখ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৭:২২ পিএম

১৪ নভেম্বর ২০২০ খ্রি. ২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

You might like