টাংগাইলে সখীপুর মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

মেহেদী হাসান রাসেল,স্টাফ করেসপন্ডেন্ট:

টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকেলে সখীপুর তালুকদার বাড়ি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মা ও মেয়ের বাড়ি পাশপাশি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মা রওশনা আক্তার (৫৫) চিকিৎসার জন্য সোমবার (২ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যান। বিকেলের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে আকলিমা আক্তার (৩২) সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন।

এসময় তাকে তার চাচতো ভাই আওয়াল তালুকদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আকলিমা আক্তার ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী এবং তিন ছেলের মা।

You might like