

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলার দক্ষিন জয়পাড়া টি এন টি রোড এলাকা হতে এক মাদকসেবীকে আটক করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি মোবাইল কোট পরিচালনা করে মাদকসেবি কে হাতেনাতে আটক করে।
আটক যুবক উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের সুভাস মালাকারের ছেলে সৈরভ মালাকার (১৯)।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আটক করার সময় যুবকের পকেট হতে ১১ পোটলা গাঁজা পাওয়া যায়। পরে মোবাইল কোটের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২(১) গ লংঘনে ৩৬ (৫) ধারায় মাদকসেবন ও বিক্রির অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিতসহ নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
এ সময় ফজলে রাব্বি বলেন, মাদকের বিষয়ে কাউ কে কোন ছাড় দেওয়া হবে না, দোহার হতে মাদক নির্মূল করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।







