

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে আবদুর রশিদ নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার রাত পৌঁনে ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকায় একটি সালিশ বৈঠকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে ৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক ও মৃত আব্দুল জলিলের ছেলে। স্বজনদের দাবি, উপজেলা ভাইস চেয়ারম্যানের গানম্যানের গুলিতে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন মড়াপাড়া ইউনিয়ন পরিষদের নিবার্চনে ছয় নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে তালা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম, টিউবওয়েল প্রতীক নিয়ে ফাইজুদ্দিন ফাজু, ফুটবল প্রতীক নিয়ে দিয়ামিন ইসলাম আবু ও মোরগ প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজুল ইসলাম রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না ওরফে ভিপি সোহেল ঘনিষ্ঠ সহচর।
এজন্য ভিপি সোহেল চেষ্টা করেছিলেন সিরাজুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য। কিন্তু অপর তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে প্রতিপক্ষ মাইক ভেঙে ফেলায় সংঘর্ষ হয়। টিউবওয়েল প্রতীকের প্রার্থী ফাইজুদ্দিন ফাজু অভিযোগ করেন, সিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যানের লোক হওয়ায় নির্বাচনে প্রভাব খাটাচ্ছেন।
অন্য প্রার্থীরা নির্বাচনী গণসংযোগে বের হলেই সিরাজুল ইলামের লোকজন বাধা দেয় এবং প্রতিপক্ষের কর্মীদের মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে বিচার সালিশ বসে। এ সময় তাওলাদ হোসেনের শ্যালকের সঙ্গে ভিপি সোহেলের বডিগার্ড (গানম্যান) জসিম উদ্দিন জসুর বাগবিতণ্ডা হলে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে উত্তেজিত জসিম তার সঙ্গে থাকা বন্দুক দিয়ে আবদুর রশিদের কাঁধে ঠেকিয়ে গুলি করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ







