পুলিশের গ্রেপ্তারের আতংকে থাকা সেই মাদক সন্ত্রাসী আটক

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :  ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে ২৩ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম নিরব নামে এক সন্ত্রাসীকে আটক করেছে দোহার থানা পুলিশ।

১৬ নভেম্বর মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিরবের বিরুদ্ধে দোহার থানায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে।
আটককৃত মাদক সন্ত্রাসী উপজেলার জামালচর এলাকার নাছির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নিরব পুলিশের ভয়ে বিভিন্ন ঝোপ, জঙ্গলে রাত্রীযাপন করতো। তাই তাকে সহজে গ্রেপ্তার করা যেত না। মঙ্গলবার অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোহার থানার এসআই তারিকুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় আরেকটি মাদক মামলা করেছে।

You might like