

নিজস্ব প্রতিনিধি :
দুপুর আনুমানিক সোয়া ২টা। হঠাৎ বিকট শব্দ। পশ্চিম আকাশে ঝিরি ঝিরি আগুন ও ধোঁয়া আচ্ছন্ন মুহূর্ত। আশাপাশে লোকজনের ছুটাছুটি। অন্তত ২০০ হাত অদুরে সড়কের উপর উড়ে আছড়ে পরে দু’জন দগ্ধ মানুষ। সড়কে, দোকানে ও আশপাশের বাড়ির লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন। কিছুক্ষণ পরে তাদেরকে নেয়ার জন্য গাড়িও আসে। উদ্ধার করা লোকজন কোন কিছু বুঝার আগেই দগ্ধদের গাড়িতে উঠিয়ে দ্রুত নিয়ে যান।
শনিবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর চরে গড়ে উঠা সিটি ইকুনোমিক জোনের অটো রাইচ প্লান্টের বয়লার বিস্ফোরনের ঘটনা ঘটে।

সূত্র জানান, ওই প্লান্টে কাজ করত ১০জন। দুপুরের বিরতির সময় খাবারের জন্য বাহিরে ছিল কয়েকজন। ভিতরেছিল বেলায়েত, হযরত আলী, সিরাজ, শুক্কুর আলী। তাদের মধ্যে দগ্ধ হলো বেলায়েত ও সিরাজ মিয়া।
আহতরা হলেন, হযরত আলী, শুক্কুর আলী, রাজু, নাসির মোল্লা, সাজু, ফারুক। এ তথ্য নিশ্চিত করেন সেকশনের ইঞ্জিনিয়ার ইব্রাহীম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বয়লার বিষ্ফোরণের বিকট শব্দে প্রতিষ্ঠানের পূর্বদিকে ১০০ গজের ভিতরে বাড়িঘরের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মোতালিবের স্ত্রী অচেতন হয়ে পড়েন। নবী হোসেন নামের এক ব্যববসায়ীর বাড়ির ৩য় তলার ছাদে আগুন উড়ে আসে। ছাদে থাকা কাপড়ে আগুন ধরে যায়। ঘরে থাকা লোকজন ছুটাছুটি করতে থাকে।
গুরুত্বর আহত বেলায়েতের ভাগিনা আরিফ জানান, মামার অবস্থা ভালো না। শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। সিরাজের পররিবারের সাথে যোগাযোগ করা হলে তারা কিছুই বলতে পারেননি। কোন হাসপাতাল নিয়েছে তাও জানেন না তারা।
বেলায়েত (৫৫) গন্ধর্বপুর ২নং ওয়ার্ড এলাকার মৃত কররিম মিয়ার ছেলে। সিরাজ মিয়া (৫৭) ১নং ওয়ার্ড এললাকার মৃত তাহের আলীর ছেলে। সূত্র জানায়, তারা ডেলি হাজিরার কর্মী হিসেবে ওই বয়লার প্লান্টে কাজ করত।
ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ-২ জোনের উপ- সহকারী তানহারুল ইসলাম জানান, সিটি গ্রুপে আগুনের খবর পেয়ে আড়াইটার দিকে দুইটি ইউনিট নিয়ে অন্তত দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোয়া চারটার দিকে কাজের সমাপ্ত করি।
প্রতিষ্ঠানের কর্মকর্তা বিশ্বজিৎ ও ইব্রাহীম জানান, বয়লারের হাসকিং প্লান্টে বিস্ফোরণ ঘটেছে। লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। হাসকিয়ার চেইন থেকে বিস্ফোরণ ঘটেছে।
এঘটনায় ডিএসবি পুলিশ, ইন্ডাস্ট্রি পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ







