মাঝবাড়ী ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়া মন্ডলের ব্যাপক গণজোয়ার

শাকিল আদনান রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউপিতে ২নং ওয়ার্ডের মেম্বার পদে মোঃ জিয়া মন্ডল ফুটবল প্রতীকের ব্যাপক গণজোয়ারের সৃষ্টি হয়েছে। আগামী ২৮ নভেম্বর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ নভেম্বর) মাঝবাড়ী ইউপির ২নং ওয়াডের্র খামারবাড়ি গ্রামে গিয়ে দেখা যায় সকলেই জোট বেঁধেছে এবার মোঃ জিয়া মন্ডল কে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। বর্তমানে তিনি ওয়ার্ডের অলিগলি মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট চাচ্ছেন।

এসময় মোঃ আব্দুর রাজ্জাক শেখ সাবেক ইউপি সদস্য, মোঃ আফছার মন্ডল, মোঃ ছাচ্ছু মন্ডল, মোঃ রফিক মিয়া, মোঃ জয়নাল শেখ, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রফিক মন্ডল, মোঃ বাবু , মোঃ আবুল মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের ব্যপারে মোঃ জিয়া মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন, মাঝবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মানুষের ভালোবাসায় আমি মেম্বার প্রার্থী হয়েছি। ওয়ার্ডবাসী আমার সাথে আছেন। আশা করি আমি নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের সকল রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ সহ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবো।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like