পদ্মা সরকারি কলেজের এইচএসসি সমমান শিক্ষার্থীদের দোয়া ও প্রবেশপত্র বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে চলতি বছরের এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের দোয়া ও প্রবেশপত্র  বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর ( বৃহস্পতিবার) সকালে কলেজ প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা দোয়া করে মোট ৬২৩ জন শিক্ষার্থীদের মাঝে এ প্রবেশপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পিন্সিপাল মোঃ জালাল হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

You might like