ইছামতি পাঠশালার তৃতীয় মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : ঢাকার নবাবগন্জে ইছামতি পাঠশালার (তৃতীয় মৌসুমের) আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

১লা ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার মাইলাইল তেলেঙ্গা ইট ভাটা এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের উচ্ছ্বাসিত মুখে ফুটে উঠেছিল আগামীর আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি এ শ্লোগান কে ধারণ করে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে এ পাঠশালার উদ্বোধন করা হয়।

এ সময় পাঠশালার মোট ২৫ জন ছাত্র-ছাত্রীকে আদর্শ লিপি বই, খাতা, পেনসিল, কলমসহ সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইছামতী নবাবগন্জ উপজেলা ছাএ সংগঠন এর সভাপতি মোঃ ফয়সাল, সংগঠনটির সাধারণ সম্পাদক তুষার আহমেদ(ইমন), সাংগঠনিক মোসাদ্দেক আল কাদরী (মুন্না), কোষাধ্যক্ষ নাহিয়ান ইসলাম, উপ-প্রচার সম্পাদক শেখ মেহেরুন নেছা, সিনেট সদস্য রিফাত কাজী,মাহমুদুল হাসান তুষার, শুভাশিস গোস্বামী,ফয়েজ আল মামুন, – পরিচালক মুক্তি ক্লিনিক, ইছামতির প্রতিষ্ঠাকালীন সদস্য রিফাত কাজি, কামরুজ্জামান রতন, ইয়াসিন দিপু, শুভ কাজি, জামিল হোসেনসহ দৈনিক সকালের সময় পএিকার দোহার উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন হোসাইনসহ সকল ইছামতি নবাবগঞ্জ উপজেলার ছাত্র সংগঠন এর শতাধিক সদস্যবৃন্দ।

You might like