ইউপি নির্বাচনে নতন মুখ হিসাবে আলোচনায় রয়েছেন আব্দুস সালাম মোল্লা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ  প্রতিনিধি : তফসিল ঘোষণা না হলেও ঢাকার দোহার উপজেলার ৭নং মুকসুদপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।

এ ইউনিয়নে কে কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, এই নিয়ে পুরো ইউনিয়ন জুড়ে চলছে আলোচনা। তাদের মনের মতো বা যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোটাররাও বেশ উৎসাহী হয়ে পরেছে।

এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা মুকসুদপুরের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে করছে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা। মনোনয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী মাঠে রয়েছেন। তবে এবারের মুকসুদপুর ইউপি নির্বাচনে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া এলাকার সমাজ সেবক আব্দুস সালাম মোল্লা।

তিনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রচারণায় প্রথাম সাঁড়িতে রয়েছেন। জানা যায়, দোহার উপজেলার মুকসুদপুর এলাকাবাসীর কাছে ক্লিন ইমেজের মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি মুখ আব্দুস সালাম মোল্লা। স্থানীয়রা জানায়, হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী আব্দুস সালাম মোল্লা ইউনিয়নবাসীর সেবার জন্য নির্বাচনের লড়াইয়ে নেমেছেন।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুকসুদপুরের জনগনের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীর প্রত্যাশা করছেন। বিগত দিনে আব্দুস সালাম মোল্লা মুকসুদপুর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তাসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে গেছেন তিনি। এছাড়া স্থানীয় মসজিদ, মন্দির, ক্লাবে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগদান করে যাচ্ছেন।

এ প্রসঙ্গে আব্দুস সালাম মোল্লা বলেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সারথিতে মুকসুদপুর ইউনিয়নকে এগিয়ে নিতে, শোষণ-বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও মাদকমুক্ত শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।

You might like