

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেছেন,দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হয় দেশে একটি ভয়াবহ অর্থনৈতিক সংকট বিরাজ করছে। চারদিকে নিরব হাহাকার দেখা দিয়েছে। সাধারণ মানুষের চরম খাদ্য সংকট দৃশ্যমান হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দারিদ্র্য মানুষদের খাদ্য সংকটে ফেলেছে। এভাবে চলতে থাকলে দেশের গরীবের ঘরে ঘরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
তিনি বলেন, সকল সংকট নিরসনে প্রয়োজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রয়োজন জবাবদিহি প্রশাসনিক কাঠামো। আরো প্রয়োজন রাজনৈতিক সংকট মোকাবেলা করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা প্রদানে সরকার প্রতিহিংসা মূলক আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা আশা করি অবিলম্বে সরকার খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবেন।
তিনি আজ শুক্রবার গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন একে অনলাইন গ্লারির পরিচালক ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা সভাপতি খালেকুজ্জামান সরকার, ইউপি সদস্য আফিল উদ্দিন মন্ডল, কাটিহারা জামে মসজিদের পেশ ইমাম,,আবদুল লতিফ সরকার, আবদুর রহমান স্বপন,নয়ামিয়া, আনিসুর রহমান, রাশিদুল ইসলাম, রফিক মিয়া প্রমূখ।







