

জিএম মুছা:
কবি মুহাম্মদ তাজুল ইসলামের আত্মচিৎকার কাব্যগ্রন্থে বর্তমান সময়ের সমাজের বিচিত্র রূপ ফুটে উঠেছে।

কবি, মুহাম্মদ তাজুল ইসলাম মূলত তিনি একজন বিচারক ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত যশোরে কর্মরত আছেন, অন্যদিকে তিনি একজন সূলেখক ,গবেষক, কলামিষ্ট ও প্রাবন্ধিক, ইতিপূর্বে তার লিখিত ‘সংবিধানিক আইনের সহজ পাঠ’ ‘বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা’ ‘স্বাধীনতার ৫০ বছর’ এবং শিশু আইন বিষয়ক’ juvenil Delnquency in Bangladesh identifying the causes with prevention and Rehabilitation’ শিরোনামের তিনটি বই প্রকাশিত হয়েছে, শিশু আইন বিষয়ক বইটি বিশ্বের মোট নয়টি ভাষায় অনূদিত হয়েছে বলে জানা যায়।
এছাড়াও তিনি বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকায় সমসাময়িক ও আইন বিষয়ে নিয়মিত প্রবন্ধ কলাম লিখে থাকেন, আজকের আলোচনা বিষয় কবির প্রথম কাব্যগ্রন্থ, ‘আত্মচিৎকার’কবি তার কাব্য গ্রন্থের নাম ভূমিকায় লিখেছেন, ‘আল -কুরআন, সূরা আয যুমার -৯ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আল্লাহ তায়ালা বলেন, ‘যারা জানে আর যারা জানে না তারা কি সমান?
জানার প্রধান মাধ্যম হচ্ছে বই, আর এটি যখন একজন কবি লেখক গবেষক প্রবন্ধকার, তার চিন্তা চেতনার মধ্যে দিয়ে হৃদয়ে লালন সেই সমস্ত ঘটনাবলি তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে উপমা উৎপেক্ষা ছন্দ অলংকার দিয়ে কবিতা আকারে কবিতার রূপ রস দিয়ে বই আকারে প্রকাশ করেন পাঠকের জন্য, এক সময় সেটি হয়ে ওঠে ঘুনে ধরা এই সমাজ পরিবর্তনের সূতীক্ষ্ণ হাতিয়ার। কবি যখন তার কাব্যগ্রন্থ আত্মচিৎকারে, নিজের জবানিতে লেখন এভাবে, নিজের দায়িত্ববোধ থেকে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান ধরনের ঘটনাকে কবিতার উপজীব্য করে লিখেছেন তার কাব্যগ্রন্থ ‘আত্মচিৎকারের’ প্রতিটি কবিতা ও ছড়া, আমরা যখন দেখি কবি তার নিজের ধ্যান জ্ঞান ও কঠোর পরিশ্রমের উৎকৃষ্ট এক ফসল ‘আত্মচিৎকার’।
‘আর কোন মায়ের শ্লীলতা হানি দেখতে চাই না,
বলাৎকারের শিকার কারো আত্মচিৎকার শুনতে চাই না,
ভেঙে দাও রুদ্ধ দ্বার।’
– (আত্মচিৎকার)
কবি তার কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘আত্মচিৎকার’ এই কবিতার শিরোনাম দিয়ে কবি তার কাব্যগ্রন্থের নামকরণ করেছেন, কবি এখানে তার আত্মশুদ্ধির বোধদয় থেকে বর্তমান সময়ে স্থান -কাল, পাত্র ভেদেও এদেশের আপামর মানুষের আটপৌড়ে জীবনের বাস্তব চিত্র, এই সমাজের মাঠে ,ঘাটে ,পথে, প্রান্তরে যে সকল ঘটনা কবি স্বচক্ষে দেখেছেন, তা দেখেই কবির হৃদয় মনন মেধাকে ব্যতীত করেছে উদ্বেলি করেছে,কবি তার প্রতিবাদ করতে চেয়েছেন,এই কবিতার মাধ্যমে সকল অত্যাচার ,অনাচার, হানাহানি অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন, কবি তার ‘আত্মচিৎকার’ কাব্যগ্রন্থে ৫১ টি কবিতার স্থান করে দিয়েছেন যার মধ্যে কবিতা ও ছড়ার মিশ্রণে কাব্যগ্রন্থটির আবয়ব সৃষ্টি করেছেন, কবিতার নামকরণ ও কবিতার শব্দ চয়ন, শব্দের গাঁথুনি সহজ সরল প্রাণবন্ত ভাষায় লিপিবদ্ধ করেছেন, শব্দ চয়ন যাচাই বাছাই করা সহ সকল ক্ষেত্রে ও কবি যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, এই পরিচয়ের সূত্র ধরে আমরা দেখতে পাই, কবি তার কাব্যগ্রন্থে শক্তিশালী বেশ কিছু ছড়া, এবং অনেকগুলা শক্তিশালী আধুনিক কবিতা কবি তার কাব্যগ্রন্থে স্থান করে দিয়ে আমাদের আরো বেশি প্রাণবন্ত করে তুলেছেন, এবং পাঠক সমাজকে অনেকখানি উজ্জীবিত করেছেন, কবিতার কাব্যময়তা এবং কাব্য রসের নান্দনীকতায় ভরপুর প্রতিটি কবিতা ও ছড়া, সেই কারণে কাব্য গ্রন্থটিকে আরো বেশি হৃদয় স্পর্শী ও আকর্ষণীয় হয়ে উঠেছে, কবি যখন লেখেনঃ-
‘মাটির টানে মাটির গন্ধে
জড়োসড়ো বছর পার হয় চিন্তা বাড়;
বুড়ো আঙ্গুল আরো বুড়ো হয়
ছুটেছি কেবল, অনন্ত অসীমের সন্ধানে’। – ( গন্তব্য ভুলে)
এখানে আমরা কবির ‘গন্তব্য ভুলে’ কবিতার কয়েকটি চরণের মধ্যে একদিকে অকৃত্রিম দেশ প্রেম অন্যদিকে গভীর সমাজ সচেতনতা ও আত্বিক জ্ঞানের পরিচয় পাই,
মানুষ কেবলই ছুটে বেড়ায় অসীমের সন্ধানে।
কবি এখানে সাধারণ মানুষকে এক দিকে নশ্বর ও ক্ষণস্থায়ী পৃথিবীর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, এপৃথিবীর ক্ষণস্থায়ী এখানে কেউ চিরদিন থাকতে পারেনা, থাকেও না, মর্মে সতর্কবার্তা দিয়েছেন, তেমনি ভাবে কবিতার অন্য একটি কবিতায় লিখেছেন এভাবেইঃ-
‘সংবাদ কর্মী পাটকল শ্রমিক, নাকাল কর্ম হারিয়ে,
স্মরণ কালের চাকরি মন্দা
দেখেছে বিশ্ব দাড়িয়ে’!
-(সংঘ সমিতি)
কবি নিজে একজন ভাবুক ভবিষ্যৎ প্রবক্তা, কবির মন মনন হৃদয় ভেঙে একেবার, চুরমার হয়ে গেছে, কবি ব্যতীত মথিত উদ্বেলিত, মানুষ যখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা, কবি তখন তার কবিতার ভাষায় সমাজপতি ও নির্ধারকদের ধিক্কার দিয়ে , বিশ্বকে ধিক্কার জানাতে গিয়ে কবি তার কবিতার চরণ সৃষ্টি করেন এভাবেই;
কবি তার কাব্যগ্রন্থ ‘আত্মচিৎকারে’ কয়েকটি কবিতার মাধ্যমে এ দেশের বৈশ্বয়িক সময় হৃদয় স্পর্শী ও মর্মান্তিক ঘটনার বর্ণনা করতে যেয়ে বেদনা বিধুর একটি ক্রান্তি কালের দুঃখ গাঁথা গল্প কাহিনী অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, এবং গ্রন্থটিকে কাব্যিক ও কাব্যময়তা কে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন বলা যায়।
তেমনি ভাবে কবি অনেকগুলো কবিতায় বর্তমান সময়কে ধারণ করে একদিকে যুগ যন্ত্রণা অন্যদিকে দেশপ্রেম, মানুষের প্রতি মানুষের প্রেম ভালবাসা, প্রিয় মাতৃভূমির রূপ রস গন্ধ, নৈসর্গিক চিত্র বিনির্মাণের ক্ষেত্রে নিজের মনের অজান্তে মা মাটি মানুষ ফুল পাখি গাছ কীটপতঙ্গ অনেক কিছুর সমাহারে, চমৎকারভাবে নান্দনিকতার দোলায় দোলায়িত করেছেন, যা পাঠক হৃদয়কে অত্যন্ত নিবিড়ভাবে আকৃষ্ট করবে কাছে টানবে,হৃদয় কে ছুয়ে যাবে, যা যে কোনো পাঠককে কাছে টানার অপরিমীয় ক্ষমতা সৃষ্টিতে সিদ্ধহস্ত,নিঃসন্দেহে কাব্যগ্রন্থটি পাঠক প্রিয়তা পাবে বলে আমার মনে হয়েছে, কাব্যগ্রন্থটির ব্যাপক প্রচার প্রসার কামনা করি সংগ্রহে রাখার মত একটি কাব্যগ্রন্থ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা
সাদা অফসেট কাগজে ইনার পেজ সহ ৭৬ পৃষ্ঠা ৪ ফর্মার গ্রন্থটির
প্রকাশক মোহাম্মাদ আরিফুল রহমান দোয়েল, এই সময় পাবলিকেশন্স ,৪৪ নিউ ইস্কাটন, গার্ডেন, রমনা ঢাকা- ১০০০ অনলাইন পরিবেশক,হিসেবে রাখা হয়েছে ,রকমারি/ বই ফেরি/ বই বাজার ডট কম ,
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৩ ঈসায়ী, চার রঙা অপূর্ব মনকাড়া কম্পিউটার প্রচ্ছদ এঁকেছেন, কেফায়েত হাদিদ, সম্পাদনা করেছেন, ড. হাসান আলী রুবেল কম্পিউটার ও মুদ্রণ সাবির প্রিন্টার্স জামগড়া, আশুলিয়া, ঢাকা। কাব্যগ্রন্থটি কবি তার মা ও বাবাকে উৎসর্গ করে আরো বেশি মানসিক উৎকর্ষতার পরিচয় দিয়েছেন, যেটি অনেক বেশি বড় মনের পরিচয় বহন করে, পরিশেষে শুধু এটুকু বলব কবি তার কাব্যগ্রন্থ ‘আত্ম চিৎকার’ সৃষ্টির ক্ষেত্রে এবং কাব্যগ্রন্থের নামকরণ সহ সার্বিক বিষয়ে অনেকখানি সার্থকতার পরিচয় দিয়েছেন, সেই বিচারে কবি সার্থক হয়েছেন বলে আমার মনে হয়েছে কবি ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।।
আলোচক
জিএম মুছা
একজন কবি, লেখক ,গবেষক গল্পকার ও প্রাবন্ধিক।







