

গাজীপুর জেলা সংবাদদাতা:
মোবাইল ফোনে ভাবির গোসলের ভিডিও ধারণ করে ধর্ষণের অভিযোগে ধর্ষক ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) রাতে ভুক্তভোগীর অভিযোগে কাশিমপুর থানা পুলিশ জরুন এলাকা থেকে ধর্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম সাইদুল ইসলাম (৪০)। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ কাশিমপুর এলাকার ইদ্রীস আলীর ছেলে। তাঁর জরুন এলাকায় তাজমহল স্টুডিও নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
কাশিমপুর থানার মামলা সূত্রে জানায়, ধর্ষক সাইদুল ইসলাম সম্পর্কে খালাতো বড় ভাই। ধর্ষিতার ছোট ভাইয়ের স্ত্রী একজন গৃহবধূ। সেই সুবাদে তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতো সে। এক পর্যায়ে গোসলের সময় ভাসুর সাইদুল ইসলাম তাঁর মোবাইল ফোন দিয়ে অতি গোপনে খালাতো ছোট ভাইয়ের স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে ভাসুর।
মঙ্গলবার (১লা আগস্ট) রাতে ওই গৃহবধূর বাসায় এসে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পূনরায় জোরপূর্বক ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ধারণ করে।

এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল। ভিডিও দেখিয়ে ওই গৃহবধূকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ ও মানসিক নির্যাতন করতে থাকে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিও তাঁর তাজমহল স্টুডিও এর কম্পিউটারে স্থানান্তর করে। এরপর গৃহবধূ মানসিক ভেঙে পড়লে বিষয়টি থানায় গিয়ে অভিযোগ করা হলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গাজীপুর মেট্রোপলিট পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।







