নীল মিত্র’র কবিতা : সময় সব বুঝিয়ে দেয়

সাপ্তাহিক সেরা লেখনী
ইভেন্ট : বিষয় ভিত্তিক কবিতা
পর্ব : ০১
তারিখ : ০১/০৮/২০২৩

সময় তুই সবার কাছে বদনাম হোস,
তুই নাকি নিজের মতো বয়ে যাস।
কারোর জন্য অপেক্ষা করিস না,
কাউকে তুই একটুও বেশী দিস না।
আমি বোলি প্রিয় সময় তুই সত্যি দেখাস।

আসলে তোকে কেউ বুঝতে পারে না,
তুই যে ঠিকটা দেখিয়ে দিস, কেউ বোঝে না।
সময়ের সাথে কতো কি বদলে যায়,
চেনা চেহারা অচেনা হয়ে ধরা দেয়।
মুখোসের আড়ালে থাকা মুখগুলো পরিষ্কার হয়,
যাকে আপন ভাবি সে পর হয়।
প্রিয় সময় তুই আছিস তাই তো সব পরিষ্কার হয়‌।

মিথ্যে প্রতিশ্রুতিগুলো ভেঙ্গে যায়,
আসল চেহারাটা প্রকট হয়।
লুকিয়ে রাখা সব গোপনীয়তা খুলে যায়,
সময় বদলানোর সাথে মানুষও বদলে যায়।
সব হয় প্রিয় সময় তোর ছায়ায়।

কখনো ভাবা যায়নি তেমন কথার সামনা হয়,
ঘন কালো কেটে সব আলোকিত হয়।
যা ছিল স্বপ্নেরও অতীত, তা বাস্তব হয়,
অজানা রহস্যগুলো প্রকাশ পায়।
মিথ্যে স্বপ্ন ভাঙ্গার কষ্ট যদিও হয়,
তবুও সত্যি জানার অনুভব তো হয়।
আমি তাই তোকে বোলি প্রিয় সময়।

সবাই বলে সময় তুই ফুরিয়ে যাস,
আমি বলি তুই এসে বাঁচতে শিখিয়ে যাস।
আজ আর একবার তোকে বলতে মন চায়,
ধন্যবাদ প্রিয় সময়।
তুই আলোর সামনে এগিয়ে যাস,
তাই তো সাথের মানুষগুলোকে চিনিয়ে দিয়ে যাস।।

You might like