নূপুর আঢ‍্য-এর কবিতা : নিজের জন্য একটু সময় রাখো

সাপ্তাহিক সেরা লেখনী
ইভেন্ট – বিষয় ভিত্তিক কবিতা
পর্ব -০১
বিষয় – প্রিয় সময়
০১/০৮/২০২৩

নিজের জন্য একটু সময়
রাখলে কাজের ফাঁকে,
জীবনে আসবে পরিপূর্ণতা
মন দেবে সাথ ডাকে।

অবসাদ কভু পারবে না ছুঁতে
প্রাণিত থাকবে মন,
সফলতা পাবে কর্মক্ষেত্রে
হারবে না কোনো ক্ষণ।

ছোট্ট জীবনে হাসিখুশিগুলো
দিও না নষ্ট হতে,
যান্ত্রিক হয়ে যাও যদি তুমি
হৃদয় ভরবে ক্ষতে।

গতানুগতিক জীবনে কখোনো
থাকে না প্রাণের আলো,
মেড়মেড়ে হয় হয় রঙ হীন
লাগে না কিছুই ভালো।

সুসমতা রেখে জীবনযুদ্ধে
সামনে এগিয়ে যাও,
জীবন উঠবে আলোকিত হয়ে
যা তুমি নিয়ত চাও।

You might like