

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে শনিবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানাযায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়ে নিখোজের ৬দিন পরে বাড়ীর পাশে পেয়ারা বাগানে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। নিহতের নাম শুভ মিস্ত্রী (২৪)।

উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শুভ ওই গ্রামের মৃত মধুসদন মিস্ত্রীর ছেলে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত সোমবার (২১ আগস্ট) থেকে শুভ নিখোঁজ হয়। স্থানীয় ইউপি সদস্য ভবতোষ জানান শুভ মিস্ত্রী গত সোমবার বাড়ী থেকে রাগারাগী করে বের হয়ে যায়।
৩দিনেও সে বাড়ী ফিরছিল না। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে বৃদ্ধ মা গত বুধবার নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের ৫ দিন পর শনিবার সকালে প্রতিবেশির পেয়ারা বাগানে শুভ’র ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।







