রামপুর ইউপি চেয়ারম্যানের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

গাজী মোঃ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পিতা মোঃ তাফাজ্জল ইসলাম পাটওয়ারীর জানাজা রবিবার (৩ ডিসেম্বর) বাদ জোহর রামপুর মরহুমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। তিনি গত শনিবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এসময় তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। পেশাগত জীবনে তিনি জাতীয় বাইতুল মোকারম মসজিদের প্রায় ৩৭ বছর যাবত খাদেমের দায়িত্ব পালন করেন। জানাজা শেষে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন ও এলাকার জনসাধারণ মরহুমের আত্মার মাগফেরাত কমনা করেন।

মরহুমের জানাজায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরস়ভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বাড়ীর মসজিদের খতিব হাফেজ মোঃ ইয়াছিন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুর ছাত্তার রাড়ী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডঃ হুমায়ুন কবির সুমন, সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সুধীজন, আত্মীয় স্বজন ও এলাকার জনসাধারণ।

You might like