চাঁদপুরের ব্যবসায়ী ফারুক আহমেদ মৃধার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গাজী মোঃ মহসিন : চাঁদপুর ষ্ট্র্যান্ড রোডের মেসার্স ফারুক এন্ড মৃর্ধা ব্রাদার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ ফারুক আহমেদ মৃর্ধার মমতাময়ী মা শাহানারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রবিবার (১১ ফেব্রুয়ারী) রাত ৭.৪৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য বহু গুণাগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ২১নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন পুরান বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও বর্তমান আমিনুল ইসলাম মৃর্ধা জামে মসজিদের সম্মানিত খতিব মাওঃ শাহাদাত হোসেন কাসেমী।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল্লাহিল বাকী, চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাদির বেপারী, চাঁদপুর সদর উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ফারুক আহমেদ, ২১নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক পাটওয়ারী, মরহুমার ছেলারা ও জামাতা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে মরহুমা শাহানারা বেগম কে তার স্বামী মরহুম আমিনুল ইসলাম মৃর্ধার পাশেই দাফন করা হয়।

ক্যাপশনঃ চাঁদপুর ষ্ট্র্যান্ড রোডের মেসার্স ফারুক এন্ড মৃর্ধা ব্রাদার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক আহমেদ মৃর্ধার মমতাময়ী মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত।

You might like