খালি গায়ে বালিশ পরে ভাইরাল নেহা

বিনোদন ডেস্ক  :

নেহার ভিডিওটি নিচে দেওয়া হয়েছে। করোনা আতঙ্কে ঘরবন্দী হয়ে আছেন বিশ্বের প্রায় সব মানুষ। একঘেয়েমির সময় কাটাতে সবাই বেছে নিচ্ছেন নানা রকম পন্থা।

সময় কাটানোর অন্যতম প্রধান মাধ্যম হিসেবে এখন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় ভরসা অনেকের। তাই পুরনো ছবি পোস্ট থেকে শাড়ি চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন মজার খেলায় হামেশাই মেতে উঠছেন সবাই।

বলিউডের তারকারা শুরু করেছেন বালিশ চ্যালেঞ্জ। যেখানে দেখা যাচ্ছে শরীরে রয়েছে কেবলমাত্র একটা বালিশ!

এমনই একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড গায়িকা নেহা কাক্কার। তার নতুন আপলোড করা টিকটক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নিজের গাওয়া গানের সঙ্গেই টিকটকে ভিডিও করে ‘পিলো চ্যালেঞ্জ’ নিলেন এ গায়িকা।

সম্প্রতি তারকাদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকে রয়েছে ‘পিলো চ্যালেঞ্জ’। একটি বালিশকে পোশাকের মতো ব্যবহার করে ছবি দিতে হবে সোশ্যাল মিডিয়ায়।

শরীরে কেবল থাকবে একটি বালিশ, আর সেই বালিশই হবে স্টাইল স্টেটমেন্ট। হলিউড তারকারা এই চ্যালেঞ্জ নিয়েছেন অনেকেই। এবার বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার নাম লেখালেন।

হলিউড তারকা হ্যালি বেরি ‘পিলো চ্যালেঞ্জ’ নিয়ে পোস্ট করেছেন ছবি। অন্যান্য তারকারাও এই চ্যালেঞ্জ নিয়েছেন।

কেন ব্রেক আপ! ভুল স্বীকার নেহার…
ইন্ডিয়ান আইডল ১০-এর সময় থেকে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি পোস্ট করতেন তাঁরা। তবে কিছুদিনের মধ্যেই তাঁদের ব্রেক-আপ হয়ে যায়। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন তাঁরা।

হৃদয় ভাঙা মনকে শান্ত রাখা খুবই কষ্টকর।
গত তিন মাস ধরে গায়িকা নেহা কক্করের অবস্থা সে কথাই জানান দিচ্ছে।
ডিসেম্বরে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে তাঁর ব্রেক-আপের কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন নেহা।
এই সময় বিনোদন ডেস্ক: হৃদয় ভাঙা মনকে শান্ত রাখা খুবই কষ্টকর। গত তিন মাস ধরে গায়িকা নেহা কক্করের অবস্থা সে কথাই জানান দিচ্ছে। গত ডিসেম্বরে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে তাঁর ব্রেক-আপের কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন নেহা। যদিও ব্রেক-আপের এতদিন পর জনতার সামনে এ ভাবে নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়েছেন গায়িকা।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাত্কারে নেহা বলেছেন, ‘আমি খুবই ইমোশনাল মানুষ। গত তিন মাস ধরে আমার জীবনে যা চলছে, তা নিয়ে আমি খুবই দুঃখে রয়েছি। তবে পার্সোনাল লাইফকে পাবলিক করা নিয়ে আমি দুঃখিত। হিমাংশ এসবের প্রাপ্য নয়। সোশ্যাল মিডিয়ায় ওঁকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আমি এমন ভুল আর কখনও করব না।…’

You might like