
টি. আর. দিদার : চট্টগ্রাম আছাদগঞ্জ মিয়াবাড়ি নিবাসী বিশিষ্ট দানবীর ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ইসলাম মিয়া টিকে এর নাতী ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুর রহমান মিয়ার দ্বিতীয় পুত্র সফিকুল ইসলাম জুয়েল (৫০) এর মৃত্যুতে শোক জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সফিকুল ইসলাম জুয়েল ১৫ মে, শুক্রবার ভোর ৪ টায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মরহুম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বাদ জুমা তার জানাজার নামাজ শেষে আছাদগঞ্জ ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন হযরতুল আল্লামা মুফতী মইনুদ্দীন আশরাফী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতী হারুন উর রশিদ, মাওলানা জুলফিকার আলীসহ আরও অনেকে।
মরহুমের ইন্তেকালে আরও শোক জানান, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সহসভাপতি আল্হাজ্ব কবীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা সাধারন সম্পাদক কাজী মো: শহীদুল্লাহ প্রমুখ।










