হাজীগঞ্জে এক নারী করোনা আক্রান্ত, পুরো ভবন লকডাউন

জহিরুল ইসলাম জয় :

হাজীগঞ্জ নতুন করে আরো এক নারীর দেহে করোনা টেষ্টের রির্পোট পজেটিভ এসেছে। শুক্রবার চাঁদপুর সিভিল চার্জন অফিস সৃত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতী করোনায় ৩য় এ ব্যক্তির কথা নিশ্চিত করেছেন।

খোজ নিয়ে জানা যায় , হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড ট্রাক রোডে ব্যবসায়ী ইবনে মিজান রনির ভবনের ৫ম তলায় তার বড় ভাই মজিবুর রহমানের স্ত্রী ফারজানা বেগম (৪৫), করোনায় আক্রান্ত হয়েছেন।

গত এক সপ্তাহ পূর্বে এই নারী শারিরীক ভাবে অনেকটা ভেঙ্গে পড়লে তার পরিবার উপজেলা হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা টেষ্ট করায়।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে থানা প্রশাসনের দায়িত্বরত অফিসার ও ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উক্ত বাড়ী লকডাউন ঘোষণা করেন এবং লাল পতাকা উক্তলন করে দুই পাশে বাশের বেড়া প্রদান করা হয়।

এ খবরে হাজীগঞ্জ বাজার হঠাৎকরে এক নিরবতা বিরাজ করতে দেখা যায়।

You might like