

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :
করোনায় মারা যাওয়া সিলেটের নন্দিত জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আদাম স্পোর্টস এর পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ জসিম উদ্দিন আজ সোমবার সকালে এক শোক বার্তায় তিনি বলেন কামরানের করুণ এ মৃত্যুতে সিলেটের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো, তা অপূরণীয়।

গণমানুষের নেতা বদরউদ্দিন আহমদ কামরান না ফেরার দেশে চলে যাওয়ায় সিলেটবাসী একজন বিশিষ্ট রাজনীতিবীদকে হারালো।

বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা ও অভিভাবক। তিনি সিলেটের মানুষের সুখে-দুঃখে সবার আগে থাকতেন।
বদরউদ্দিন আহমদ কামরান সবসময় দরিদ্র মানুষের সমস্যা নিয়ে এগিয়ে আসতেন। সিলেটের সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা।
সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে তিনি রেখেছেন অসামান্য অবদান । তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক একজন লড়াকু নেতাকে আমরা হারালাম।

জসিম উদ্দিন এক শোক বার্তায় সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন










