চাঁদপুরের মতলব দক্ষিণে দু’জনের মৃত্যু

 

মিজানুর রহমান রানা :

চাঁদপুর জেলার মতলবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, মতলব উত্তর-দক্ষিণের সবার সু-পরিচিত মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য আনিছুজ্জামান চৌধুরী গতকাল ০৮ জুলাই ২০২০ রাত দুইটার সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে ইন্তেকাল করেন।

(ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) মরহুমের পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে জ্বর, সর্দি-কাশি নিয়ে মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর প্রধানিয়া(৪৫) আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, মুমূর্ষ অবস্থায় জাহাঙ্গীর প্রধানীয়াকে হাসপাতালে আনা হলে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।

 

You might like