শাহমাহমুদপুরে শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার দিলেন মেম্বার প্রার্থী আক্তার খান

সজীব খান:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কদ্দিপাঁচগাঁও এলাকায় ছোট শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, তরুণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খান। বুধবার বিকেলে তিনি শিশু কিশোরদের মাঝে উপর প্রদান করেন।

শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন। ফুটবল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তারা আনন্দ প্রকাশ করে এবং আক্তার খানের প্রতি কৃতজ্ঞতা জানায়।

ফুটবল উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন যুবনেতা সাইফুল কাজী, বিএনপি নেতা দুলাল তপদার, যুবনেতা সোহাগ তপদার, ছাত্রনেতা আহাদ তপদারসহ ৬নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করবেন বলো তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy