মৈশাদী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বৃক্ষরোপণ

সজীব খান:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। মৈশাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন রনি, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু ও যুগ্ম আহ্বায়ক সাদ্দামসহ ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আয়োজনে: ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, অর্থায়নে: ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল।

প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy