গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সাইদ হোসেন অপু চৌধুরী :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি ঘোষিত মুজিববর্ষে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে সারাদেশে “১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” অংশ হিসেবে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী শনিবার দুপুর ১২ টায় মধ্যে ইচুলিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন আরিফ সুমন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

 

You might like