চাঁদপুর মুক্তিযোদ্ধা মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সাইদ হোসেন অপু চৌধুরী :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে “১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মঞ্চ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় মধ্যে ইচুলিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম বকাউলসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

 

You might like